শিরোনাম

বানিয়াচংয়ে ঈদের নামাজ পড়তে গিয়ে ২ শিশু বিদ্যুৎস্পৃষ্ট

নিউজ ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচংয়ে ঈদের নামাজ পড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে একই পরিবারের দুই শিশু। গুরুতর আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর শিশুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিশুদের পরিবার পক্ষ থেকে জানানো হয়- বানিয়াচং উপজেলার ত্রিকর মহল্লার শাহজাহান মিয়ার পুত্র শাহরিয়ার (৭) স্থানীয় গ্যানিংগঞ্জবাজার মসজিদে ঈদ নামাজ পড়তে যায়। এ সময় পার্শ্ববতী বিদ্যুতের খুটির তারে অসাবধনতাবশত হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন তাকে বাঁচাতে মুজিবুর রহমানের পুত্র তার চাচাতো ভাই নাবিল (৬) এগিয়ে গিয়ে তাকে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

স্থানীয় লোকজন তৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক মিঠুন রায় ও বলরাম পাল গুরুতর আহত শাহরিয়ারকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে ডা. মিঠুন রায় জানান, শাহরিয়ারের হাতের অবস্থা গুরুতর। এটি কেটে ফেলতে হবে।

basic-bank

Be the first to comment on "বানিয়াচংয়ে ঈদের নামাজ পড়তে গিয়ে ২ শিশু বিদ্যুৎস্পৃষ্ট"

Leave a comment

Your email address will not be published.


*