নিউজ ডেস্ক : হায়দরাবাদ টেস্টে বাংলাদেশের অধিনায়ক মুশফিক সেঞ্চুরি করেছেন। সব কয়টি উইকেট হারিয়ে করেছে ৩৮৮ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে ১২৭ আউট হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিক।
গতকালের ৬ উইকেটে ৩২২ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম ওভারেই ফিরেন মেহেদী হাসান মিরাজ। ভুবনেশ্বর কুমারের লেট ইন সুইংয়ে পরাস্ত হয়ে ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হন এই তরুণ।৫১ রান করে মিরাজ ফেরার সময় বাংলাদেশের স্কোর ৩২২/৭।
অষ্টম উইকেটে মুশিফিকুর রহিমের সঙ্গে ৯.১ ওভারে ১৭ রানের জুটি গড়েন তাইজুল (১০)। তিনি ফেরার সময় দলের স্কোর ৩৩৯/৮। ২৩৫ বলে ১৩টি চার ও একটি ছক্কায় তিন অঙ্কে যান মুশফিক। তার শতকের সময় দলের সংগ্রহ ৩৫২/৮। তাসকিন ৮ রানে আউট হয়েছে দলের রান তখন ৩৮৩ রান। আর শেষ ব্যটসম্যান হিসেবে আউট হযেছেন মুশফিক ১২৭ রানে ।২৬২ বলে খেলা মুশফিকের ১২৭ রানের অধিনায়কোচিত ইনিংসটি গড়া ১৬টি চার ও দুটি ছক্কায়। বাংলাদেশ এখনিও পিছিয়ে আছে ২৯৯ রানে। বাংলাদেশকে ফল-অনে না ফেলে লাঞ্চ বিরতির আগে ভারর দ্বিতীয় ইনিংসে এক ওভার খেলে করেছে ১ রান। ভারত এখন এগিয়ে আছে ৩০০ রানে।

Be the first to comment on "বাংলাদেশ ৩৮৮ রানে অলআউট"