শিরোনাম

হাইকোর্টের আট স্থায়ী বিচারপতির শপথ গ্রহণ

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া আট বিচারপতি শপথ নিয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে স্থায়ী হওয়া বিচারপতিদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।

শপথ নেওয়া ৮ বিচারপতি হলেন বিচারপতি এস এম মজিবর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি এম ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।

গত ৭ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্টে নিয়োগ পাওয়া ১০ অতিরিক্ত বিচারপতির মধ্যে ওই আটজনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বাদ পড়া দুই বিচারপতি হলেন ফরিদ আহমদ শিবলী ও সদ্যপ্রয়াত জে এন দেব চৌধুরী।

শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ ওই দিন প্রজ্ঞাপন জারি করে।

এর আগে ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি তারা দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরের দিন তারা শপথ নেন। ওই দিন থেকেই তাদের নিয়োগ কার্যকর হয়।

basic-bank

Be the first to comment on "হাইকোর্টের আট স্থায়ী বিচারপতির শপথ গ্রহণ"

Leave a comment

Your email address will not be published.


*