শিরোনাম

বাউন্সারের আঘাতে এবার হাসপাতালে ভোজেস

নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার। এরপর ব্যাটসম্যানদের শেফিল্ড শিল্ডে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। এবং সেখানেই ঘটেছে দুর্ঘটনা। অস্ট্রেলিয়ার অন্যতম ব্যাটিং স্তম্ভ অ্যাডাম ভোজেস বৃহস্পতিবার খেলার সময় হেলমেটে বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুতই নিতে হয় হাসপাতালে। শঙ্কা নেই তাকে নিয়ে। কিন্তু ঘোরের মধ্যে আছেন ভোজেস। চলমান ফার্স্ট ক্লাস ম্যাচে আর খেলা হচ্ছে না তার।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে পার্থে খেলতে নেমেছিলেন ৩৭ বছরের ভোজেস। তাসমানিয়ার ফাস্ট বোলার ক্যামেরন স্টিভেনসনের একটি বাউন্সার এসে আঘাত করে ভোজেসের হেলমেটের পেছনে। মাথাটা ঘুরিয়ে নিয়েছিলেন ব্যাটসম্যান। এরপর হাঁটুতে ভেঙে পড়েন ভোজেস। শুয়ে পড়েন। দ্রুত মাঠেই চিকিৎসা দেওয়া হয়। এরপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তখন ১৬ রানে ছিলেন ভোজেস।

২০১৪ সালের ২৫ নভেম্বর অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিল হিউজ হেলমেট এড়িয়ে মাথার নিচে বাউন্সারের আঘাতেই মারা গিয়েছিলেন। শিল্ডের খেলায় আঘাত পেয়ে লুটিয়ে পড়ার পর দুই দিন হাসপাতালে অচেতন ছিলেন। তারপর পৃথিবী ছাড়েন সবাইকে বিশাল ধাক্কার মধ্যে ফেলে।

সেই আতঙ্ক অস্ট্রেলিয়ায় আছে। ওয়াকার ক্রিকেট কর্তৃপক্ষ দ্রুত ঘটনার আপডেট জানায় টুইটারে। তারা জানিয়েছে, “ভোজেস ধাক্কা খেয়েছেন খুব। এখন ভালো আছেন। কিন্তু একটা ঘোরের মধ্যে আছেন স্বাভাবিক ভাবে। তাকে চিকিৎসকরা মনিটর করছেন।

basic-bank

Be the first to comment on "বাউন্সারের আঘাতে এবার হাসপাতালে ভোজেস"

Leave a comment

Your email address will not be published.


*