নিউজ ডেস্ক : বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের মনজয়পাড়ায় অভিযান চালিয়ে পিস্তলের গুলি ও একটি রাইফেলসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-উসাইমং (২২), লাতু মং মারমা (২৩) ও মং শৈ থুই (২২)।
বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় দেব জানান, ওই তিনজন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলেন। মনজয়পাড়ায় তাদের অবস্থান করার খবর পেয়ে ভোরে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় তাদের তিনজনকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Be the first to comment on "বান্দরবানে অস্ত্রসহ ৩ যুবক আটক"