শিরোনাম

কালিয়াকৈরে আগুনে পুড়ল ১৮ ঘর

নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগুনে ১৮টি টিনের ঘর মালপত্রসহ পুড়ে গেছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, সোমবার রাত সোয়া ৮টার দিকে আন্ধারমানিক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন, আন্ধারমানিক এলাকার খোরশেদ আলমের একটি টিনশেড বাড়িতে আগুন লাগে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। তার আগেই টিনের তৈরি ১৮টি ঘর মালপত্রসহ পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসকর্মীদের প্রাথমিক ধারণার কথা জানান স্টেশন কর্মকর্তা অপূর্ব বল।

basic-bank

Be the first to comment on "কালিয়াকৈরে আগুনে পুড়ল ১৮ ঘর"

Leave a comment

Your email address will not be published.


*