শিরোনাম

বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

নিউজ ডেস্ক : বিএনপির ঘোষিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সামনে রেখে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৯টায় নয়াপল্টনে জলকামান নিয়ে তিন প্লাটুন পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। পুলিশের সতর্ক অবস্থানের কারণে বিএনপির নেতাকর্মীরাও কার্যালয়ে আসা বন্ধ রেখেছেন।

সকালে বিএনপি কার্যালয়ের সামনে থেকে মহিলা দলের দুই কর্মীকে ধরে নিয়ে যায় পুলিশ। পরিস্থিতি জানাতে দুপুর ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে কার্যালয়ের কলাপসিবল গেইট খোলা থাকলেও গণমাধ্যমের কর্মী ছাড়া পুলিশ কাউকে ভেতরে যেতে দিচ্ছে না।

উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, নয়া পল্টনে বিএনপির একটি কর্মসূচির ফলে সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনা করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

basic-bank

Be the first to comment on "বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ"

Leave a comment

Your email address will not be published.


*