নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে রাজশাহীর কাছে ৩ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফাই নিশ্চিত হয়েছে রাজশাহীর। আর ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ কে হচ্ছে? তা জানার জন্য অপেক্ষা করতে হচ্ছে সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা-খুলনার মধ্যকার প্রথম কোয়ালিফাই ম্যাচ পর্যন্ত।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় এলিমিনেটর ম্যাচে মাঠে নামে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস ও ড্যারেন স্যামির রাজশাহী কিংস।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ সংগ্রহ করে। ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই দ্বিতীয় ওপেনার ডোয়াইন স্মিথ রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর চিটাগাংয়ের ব্যাটিং দানব ক্রিস গেইল ৩০ বলে ৫টি ছক্কা ও ২টি চারের মারে ৪৪ রান করেন।
তবে এদিন দলের আরেক ওপেনার অধিনায়ক তামিম ইকবাল হাফ সেঞ্চুরি করেছেন। তিনি ৪৬ বলে ৬টি চারের মারে ৫১ রান করে আউট হন। এরপর আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। সোয়েব মালিক ১৪ এবং এনামুল হক ১১ রান করেন।
রাজশাহীর হয়ে কেসরিক উইলিয়ামস একাই নিয়েছেন ৪টি উইকেট। বিনিময়ে ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ১১টি। এছাড়া ফরহাদ রেজা দুইটি এবং জেমস ফ্র্যাঙ্কলিন ১টি উইকেট নেন।
গ্রুপ পর্বে তামিমের চিটাগাং ১২ ম্যাচে ছয় জয় ও সমান হারে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বর হয়ে শেষ করেছিল। অন্যদিকে সমান ম্যাচে সমান ছয় জয় ও ছয় হারে ১২ পয়েন্ট সংগ্রহ করা ড্যারেন স্যামির দল রান রেটে পিছিয়ে পড়ে চার নম্বর থেকে শেষ করেছে গ্রুপ পর্ব।
গ্রুপ পর্বে এ দু’দলের দুইবারের দেখায় একটি করে জয় পায় চিটাগাং ও রাজশাহী। আর আজকের ম্যাচে যে দল হারবে তাকে আসর থেকে ছিটকে পড়তে হবে। পাশাপাশি জয়ী দলকে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে।
বিপিএল থেকে চিটাগাংয়ের বিদায়

Be the first to comment on "বিপিএল থেকে চিটাগাংয়ের বিদায়"