শিরোনাম

বিরূপ আবহাওয়ায় ঢাকার বিঘ্ন কোরবানি, বৃষ্টি কমবে দুপুরে

নিউজ ডেস্ক : টানা বৃষ্টিতে ঈদের নামাজের পর পশু কোরবানি ও তার ব্যবস্থাপনা নিয়ে বিড়ম্বনায় পড়েছেন ঢাকার বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দারা। সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়া যারা পাড়ায় নিজ বাড়িতে কোরবানি দিচ্ছেন চরম ভোগান্তির শিকার।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তবে ঢাকায় দুপুরের পর বৃষ্টি কমে যাবে।

থেকে ঈদের দিন মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর থেকে টানা বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছেন কোরবানির পশু নিয়ে।

রাজধানীর বাসিন্দারা বাড়ির সামনে খোলা রাস্তায় পশু কোরবানি দিচ্ছেন। যাদের বাসার নিচে জায়গা আছে তারা একাধিক গরু ও খাসি থাকলেও একটির বেশি কোরবানি দিতে পারছেন না। অনেকেই আবার ত্রিপল টানিয়ে পশু জবাই করছেন।

অপেক্ষায় থেকে আবার অনেকেই বৃষ্ঠির মধ্যে জবাই দিয়ে টেনে-হিঁচড়ে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। বৃষ্টির কারণে মৌসুমী কসাইদেরও চলে যাচ্ছে মূল্যবান সময়।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, রাত থেকে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এটা সারা দিনই অব্যাহত থাকবে।

তবে দুপুরের দিকে ঢাকায় বৃষ্টি কমে যাবে বলে জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান।

 

basic-bank

Be the first to comment on "বিরূপ আবহাওয়ায় ঢাকার বিঘ্ন কোরবানি, বৃষ্টি কমবে দুপুরে"

Leave a comment

Your email address will not be published.


*