নিউজ ডেস্ক : শ্রীলংকা আগামী তিন বছরের বেশি সময়ের জন্য বিশ্ব ব্যাংকের কাছ থেকে ১৩৪ কোটি ডলার ঋণ পেয়েছে। আর্থিক সংকটের মুখে থাকা শ্রীলংকার অর্থনীতি জোরদার করতে কলম্বোকে এ ঋণ দেয়া হয়।
শনিবার দেশটির অর্থ মন্ত্রণালয় একথা জানায়।
অর্থমন্ত্রী রাভি কারুনানায়েক বলেন, ‘এটা আমাদের জন্য একটি বড় বিজয় এবং নতুন সরকারের শুরু করা অর্থনৈতিক জোরদার কর্মসূচির কাজ এগিয়ে নিতে এ ঋণ আমাদের অনেক সাহায্য করবে। ’
তবে এ ব্যাপারে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, নতুন সরকার গত জুন মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকেও দেড়শো কোটি ডলার ঋণ পেয়েছে। এ সরকার গত বছরের জানুয়ারি মাসে ক্ষমতায় আসে।

Be the first to comment on "বিশ্বব্যাংক থেকে ১৩৪ কোটি ডলার ঋণ পেল শ্রীলংকা"