শিরোনাম

রক্তে কেনা সেই স্বাধীনতা সমুন্নত রাখতে হবে: কাজী ফিরোজ রশীদ

নিউজ ডেস্ক : ফরিদপুরে জেলা জাতীয় যুব সংহতির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, দেশ স্বাধীন হওয়ার মধ্যে দিয়ে আমরা একটি জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও একটি মানচিত্র পেয়েছি। রক্তে কেনা সেই স্বাধীনতা সমুন্নত রাখতে তিনি জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
আজ শনিবার দুপুরে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক আলমগীর সিকদার লোটন।

জেলা জাতীয় যুব সংহতির প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবিএম মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব সংহতির সদস্য সচিব ফকরুল আহসান শাহ্জাদা, আসাদুজ্জামান আসাদ, কামরুজ্জামান মৃধা।

basic-bank

Be the first to comment on "রক্তে কেনা সেই স্বাধীনতা সমুন্নত রাখতে হবে: কাজী ফিরোজ রশীদ"

Leave a comment

Your email address will not be published.


*