শিরোনাম

বিশ্বের অন্যতম রোমাঞ্চকর কিছু রেস্তোরাঁ

 নিউজ ডেস্ক: অ্যাডভেঞ্চারময় জীবন ভালবাসেন? ঘুম ভাঙা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত রোমাঞ্চকর, বিপদসঙ্কুল কিন্তু মনোরম প্রকৃতির মাঝে কয়েকটা দিন কাটিয়ে আসতে চান? আর সে সব জায়াগায় যদি মনের মতো ব্রেকফাস্ট থেকে ডিনার পাওয়া যায়, তা হলে তো কথাই নেই। সঙ্গের গ্যালারিতে আপনার জন্য রইল বিশ্বের কিছু রোমাঞ্চকর রেস্তোরাঁর ঠিকানা যেখানে আপনি নতুন করে নিজেকে খুঁজে পাবেন।

 অ্যাসিয়েট, নিউ ইয়র্ক- গোটা নিউ ইয়র্ক শহরকে চোখে ধরে রাখতে এই রেস্তোরাঁয় আপনাকে আসতেই হবে। ২০০৩ সালে চালু হয় অ্যাসিয়েট। ম্যানহাটনের কলম্বাস সার্কেলের ৩৫তম ফ্লোরের পুরোটাই অ্যাসিয়েটের। জিগাটের রেস্তোরাঁ সার্ভেতে এক নম্বর জায়গা করে নিয়েছিল ২০০৩ সালে।

দাশিন, সেন্ট লুসিয়া, ওয়েস্ট ইন্ডিজ- সেন্ট লুসিয়াতে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের উত্কর্ষতম কোকো ভান্ডার। ক্যারিবিয়ান সমুদ্র ও পিটন পাহাড়ের অনবদ্য দৃশ্য উপলব্ধি করতে পারবেন দাশিন রেস্তোঁরা থেকে।

গ্রোতা প্লাজা, পুগলিয়া, ইতালি- ‘চোখ বন্ধ করে থাকুন, আপনি এখন গুহায়’। দক্ষিণ ইতালির পুগলিয়ার সমুদ্র সৈকতে এই রেস্তোরাঁর এটাই ট্যাগলাইন। পাহাড়ের কোলে তৈরি এই রেস্তোরাঁ থেকে দেখতে পাবেন উন্মুক্ত আদ্রিয়াটিক সমুদ্র। সমুদ্র থেকে প্রায় ৭৪ ফুট উঁচুতে এই রেস্তোরাঁয় অনবরত ধেয়ে আসছে ঢেউ। সন্ধে নামতেই মায়াবী হয়ে ওঠে গ্রোতা প্লাজা। ইতালির সবচেয়ে ভাল সামুদ্রিক খাবার পাবেন এখানে।

স্কাইলাইন, কুইন্সটাউন, নিউজিল্যান্ড-  দক্ষিণ-পশ্চিম নিউজিল্যান্ডের দক্ষিণ আইল্যান্ডের কুইন্সটাউন বিশ্বের অন্যতম প্রসিদ্ধ রিসর্ট শহর। এখানে সেরা রেস্তোরাঁ স্কাইলাইন। ৪৫০ মিটার উচ্চতায় কুইন্সটাউনের বব পাহাড়ের চূড়ায় তৈরি এই রেস্তোরাঁয় আসতে হলে আপনাকে রোপওয়ে করে আসতে হবে। এই রেস্তোরাঁ থেকে করোনেট, ওয়লাটার, সেসিল পর্বতমালার ২২০ ডিগ্রি প্যানোরমা ভিউ দেখা যাবে।

ভলক্যানো ভিউ, কালডেরা, স্যান্তোরিনি, গ্রিস- গ্রিসে অ্যাজিনা সমুদ্রের উপর একটি জনপ্রিয় দ্বীপ স্যান্তোরিনি কালডেরা। এখানে বড় ছোটো একাধিক ঘুমন্ত আগ্নেয়গিরি রয়েছে। এই দ্বীপের বৈশিষ্ট্য পর্যটন শিল্প। নানা রেস্তোরাঁর মধ্যে ভলক্যানো ভিউ হোটেল বেশ নামকরা। এই হোটেল থেকে স্যান্তোরিনি কালডেরা পর্বতমালার অসাধারণ প্যানোরমা ভিউ দেখা যায়।

ইথা আন্ডারসি রেস্তোরাঁ, মলদ্বীপ- স্থানীয় ভাষায় ইথা মানে ‘মাদার অব পার্ল’। মলদ্বীপের রঙ্গোলি আইল্যান্ডের ৫ মিটার গভীরে তৈরি হয়েছে ইথা আন্ডারসি রেস্তোরাঁ। এই রেস্তোরাঁয়া বসে আপনি সমুদ্রের নীচে প্রবাল ও রং বেরঙের সামুদ্রিক মাছের ১৮০ ডিগ্রি প্যানোরমা ভিউ পাবেন।

লে প্যানেরামিক, চ্যামোনিক্স, ফ্রান্স- চারদিক পর্বতে ঘেরা চ্যামোনিক্স অসাধারণ একটি পর্যটন জায়গা। লা ব্রেভেন্ট পাহাড়ে অবস্থিত লে প্যানোরামিক রেস্তোরাঁ। এখানে পৌঁছতে গেলে আপনাকে রোপওয়ের মাধ্যমে আসতে হবে। বরফমাখা পাহাড়ের কোলে স্ন্যাক্স, স্যুপ, পাস্তা খাওয়ার ব্যাপারই আলাদা!

লা ভিউ, উবুদ, বালি- ইন্দোনেশিয়ার বালির শষ্য শ্যামলা উবুদ শহর সাংস্কৃতির অন্যতম সেরা পীঠস্থান। আয়ুঙ নদীর উপত্যকায় গভীর অরণ্যের মধ্যে তৈরি এই লা ভিউ রেস্তোরাঁ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

basic-bank

Be the first to comment on "বিশ্বের অন্যতম রোমাঞ্চকর কিছু রেস্তোরাঁ"

Leave a comment

Your email address will not be published.


*