শিরোনাম

ভারতের কাছে ভিক্ষা নয় অধিকার চায় পাকিস্তান!

নিউজ ডেস্ক : কাস্মির সীমান্ত ইস্যুতে দুই দেশের সম্পর্ক শীতল। প্রতিবেশী পাকিস্তানের সাথে খেলার মাঠে তাই শিগগিরই দেখা করতে চায় না ভারত। কিন্তু ভারতের ওপর দ্বিজাতি ক্রিকেট খেলার চাপটা বজায় রাখতে চায় পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন, ভারতের কাছে দ্বিজাতি ক্রিকেট ‘ভিক্ষা’ চায় না তারা। ‘অধিকার’ আদায়ের লক্ষ্যেই লড়ে যাবে তারা।

কিসের অধিকার? পিসিবি প্রধান জানাচ্ছেন, ভারতের সাথে ৬টি দ্বিজাতি সিরিজ খেলার চুক্তি তারা সই করেছে। ভারত ওই চুক্তিকেই সম্মান করছে না। তাই ভারতকে কাঠগড়ায় দাঁড় করানোর হুমকিও দিয়েছেন। কলম্বোতে ১৭ ডিসেম্বর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিং। শাহরিয়ার এখন এসিসির প্রেসিডেন্ট। তিনি বলেছেন, “আমরা আমাদের আইনজীবির সাথে এই চুক্তি নিয়ে আলাপ করছি। দ্বিজাতি সিরিজের বিষয়টা আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক তুলব।”

সেই সাথে শাহরিয়ার মনে করিয়ে দিয়েছেন, “ভুল বুঝবেন না। আমাদের সাথে খেলার ভিক্ষা চাচ্ছি না আমরা। তারা (ভারতীয় বোর্ড) আমাদের সাথে ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত ছয়টি দ্বিজাতি সিরিজ খেলার চুক্তিতে সই করেছে। তারা তাদের প্রতিশ্রুতি রাখেনি।” পিসিবি চেয়ারম্যান আরেকটু ব্যাখ্যা করে বলেছেন, “তাদের চুক্তি মানার জন্য চাপ দেওয়া ক্রিকেট জাতি হিসেবে আমাদের অধিকার। তাদের কাছে আমাদের অন্তত দুটি হোম সিরিজ পাওনা। কারণ, ২০০৭ সালে শেষ দ্বিজাতি সিরিজ ভারতে হয়েছিল। চুক্তি অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত পাকিস্তানের চারটি হোম সিরিজ আয়োজন করার কথা।”

প্রসঙ্গত, পাকিস্তানে সন্ত্রাসের কারণে এখন আর আন্তর্জাতিক সিরিজ হয় না। তারা সংযুক্ত আরব আমিরাতে হোম সিরিজ খেলে। ভারতের সাথে সেখানে বা শ্রীলঙ্কার মতো নিরপেক্ষ ভেন্যুতেও খেলতে রাজি পাকিস্তান।

basic-bank

Be the first to comment on "ভারতের কাছে ভিক্ষা নয় অধিকার চায় পাকিস্তান!"

Leave a comment

Your email address will not be published.


*