নিউজ ডেস্ক : সিনেমা হলে লোকে আনন্দ করতে আসে। এখানে এসে জাতীয়তা বোধ জাগে না।
তাই অ্যাডাল্ট ছবির হলে লোকে ছবির শেষে যতই জাতীয় সঙ্গীত বাজুক, কেউ দাঁড়াবে না, এমনই বলছেন কলকাতার বেশ কিছু হল কর্তৃপক্ষ। হলে ছবির শেষে জাতীয় সঙ্গীত বাজবে, এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ধর্মতলা চত্ত্বরের বেশ কিছু হলে চলে ‘বি গ্রেড’ ছবি। সেই ছবির দর্শকরাই শেষের জাতীয় সঙ্গীত শুনে দাঁড়াতে চাইছে না। হল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাডাল্ট ছবি যারা দেখতে আসে, তাঁরা সিনেমা শেষে জাতীয় সঙ্গীত শুনে দাঁড়ানোর লোক নয়।
এর দর্শক মূলত বস্তির বাসিন্দা ও কম উপার্জনের মানুষ। তাঁদের মধ্যে সচেতনতাও কম। ফলে আদালতের নির্দেশ বাস্তবায়িত হবে, এমনটা ভাবার কোনও মানে হয় না। হল পরিচালনার জন্য লোকের অভাবও একটা বড় বিষয়। শোয়ের শেষে কারা জাতীয় সঙ্গীত শুনে দাঁড়াচ্ছে, কারা দাঁড়াচ্ছে না, সেটা দেখার জন্যও লোক দরকার। আর প্রত্যেক দর্শকের পেছনে একজন করে লোক দাঁড় করিয়ে রাখাও তো মুশকিল।
সবারই মত, এই নির্দেশ বাস্তবায়িত করার জন্য দরকার পুলিসের সাহায্য। যদি পুলিশ দাঁড় করিয়ে রেখে জাতীয় সঙ্গীত চালিয়ে দেওয়া হয়, তাহলে হয়ত সমস্যা কিছুটা মিটতে পারে। অন্যদিকে, কলকাতার অন্য মাল্টিপেক্স গুলিতে কিন্তু এই সমস্যা নেই। মাল্টিপ্লেক্সের দর্শকরা কিন্তু জাতীয় সঙ্গীতে দাঁড়াতে রাজি।
সূত্র: আজকাল

Be the first to comment on "ভারতে জাতীয় সঙ্গীতে দাঁড়াচ্ছেন না নীল ছবির দর্শকরা"