শিরোনাম

মন্ত্রী-প্রতিমন্ত্রীর মদদে পরিবহন ধর্মঘট : ফখরুল

নিউজ ডেস্ক : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার দিকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের একজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ইন্ধনে সারা দেশে পরিবহন ধর্মঘট চলছে। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯ পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, পরিবহন ধর্মঘটের সঙ্গে পেছনে যিনি মদদ জোগাচ্ছেন তিনি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী। আজকে এভাবে একটি অরাজক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। সম্পূর্ণ ব্যক্তি ও দলীয় স্বার্থে দেশব্যাপী পরিবহন ধর্মঘটের মাধ্যমে গোটা দেশকে ধ্বংস করেছে। সরকার এই সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।

দেশে কোনো সরকার বলে আছে কিছু মনে হয় না এমন দাবি করে তিনি বলেন, বিডিআর বিদ্রোহের নিহতদের স্মরণ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর বারবার আঘাত এসেছে। দুর্ভাগ্য আমাদের গর্বিত সেনাবাহিনী তা প্রতিহত করেছে। কিন্তু প্রথম তাদের ওপর আঘাত এসেছে সেদিন তাদের পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আমরা মনে করি এর জন্য দায়ী বর্তমান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ভবিষ্যতে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধী যারা তাদেরকে বিচারের আওতায় আনা হবে।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, এটা সম্পূর্ণ অনৈতিক ও অযোক্তিক। উদ্দেশে একটিই শুধু এলএনজির আমদানি করে তাদের লোকেরা বিক্রি করবে। বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, আজকে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও মিডিয়া সব নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। উদ্দেশ্য একটাই একদলীয় শাসন কায়েম করবে। বিচারের নামে সরকার মিথ্যা মামলা দিয়ে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। বেগম খালেদা জিয়া প্রতি সপ্তাহে কখনো একবার, কখনো দুবার আদালতে যেতে হচ্ছে। তারা খালেদা জিয়াসহ বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায়। দেশের মানুষ গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ আগামীতেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে। ফখরুল বলেন, নির্বাচন সম্পর্কে বিএনপির বক্তব্য স্পষ্ট। আমরা নির্বাচন চাই। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। কিন্তু সেটা অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে।

basic-bank

Be the first to comment on "মন্ত্রী-প্রতিমন্ত্রীর মদদে পরিবহন ধর্মঘট : ফখরুল"

Leave a comment

Your email address will not be published.


*