শিরোনাম

মমতার পাশে সৌরভ

নিউজ ডেস্ক : নবান্নের হাতে গোনা কয়েক জন আমলা ছাড়া তার ধারে কাছে তখন তৃণমূলের কোনও নেতা-মন্ত্রী নেই। তবু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পাশে পাশে হেঁটে যে অরাজনৈতিক মুখটি শুক্রবার রেড রোডের মঞ্চে পৌঁছলেন, তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে শাসক দলে! তিনি, ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তথা সিএবি-র প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

শুক্রবার বিকেলে রেড রোডে শোভাযাত্রা তখনও শুরু হয়নি। ঘড়িতে বিকেল পৌনে পাঁচটা। দেখা গেল, আকাশবাণীর দিক থেকে হেঁটে আসছেন মুখ্যমন্ত্রী। পাশে চেনা মুখের মধ্যে একমাত্র সৌরভ। রেড রোডের মঞ্চেও মমতার পিছনের আসনে বসেছিলেন তিনি।

সিএবি সভাপতি হওয়ার সময় থেকে তৃণমূলনেত্রীর সঙ্গে সৌরভের ঘনিষ্ঠতা বেড়েছে। তার পর থেকে সৌরভের ‘রাজনৈতিক ইনিংসের’ সম্ভাবনা নিয়ে তৃণমূলে বিক্ষিপ্ত জল্পনা চলছিল। এ দিনের পর তা আরো বাড়ল!

মমতার সঙ্গে সৌরভকে আসতে দেখে তৃণমূলের এক নেতা এ দিন হেসে বলেন, আগামী দু’বছরে রাজ্যসভায় কিছু আসন খালি হচ্ছে। কে বলতে পারে কোন আসনে কার নাম লেখা রয়েছে!

 

basic-bank

Be the first to comment on "মমতার পাশে সৌরভ"

Leave a comment

Your email address will not be published.


*