নিউজ ডেস্ক : ধরুন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাত্ মাথায় কী একটা টুপ করল পড়ল। কাক বা অন্য কোনো পাখির কাজ ভেবে মনে গালাগালিটা আসার আগেই ঝাঁঝিয়ে উঠল নাক। তীব্র প্রতিবাদ হেনে জানান দিল, কোনো কাক-পক্ষীর কর্ম এতটা পীড়াদায়ক হতে পারে না। এ যে একেবারে টাটকা মল। পড়তে পড়তে গা গুলিয়ে উঠলে ভাবুন, যাঁর সঙ্গে এমনটা বাস্তবে ঘটেছে, তাঁর কী অবস্থা। রেগে আগুন হয়ে তিনি পিটিশন দাখিল করেছেন দিল্লির গ্রিন ট্রাইব্যুনালে।
স্বচ্ছ ভারত অভিযানের উদ্দেশ্যকে লঙ্ঘন ও স্থানীয়দের স্বাস্থ্যকে বিপদের মুখে ঠেলে দেয়ার অভিযোগে বেসরকারি এক বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সতওয়ান্ত সিং দাহিয়া। অভিযুক্ত সংস্থার থেকে বিশাল পরিমাণ জরিমানাও দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, ওই সংস্থার বিমান দিল্লি বিমানবন্দরের কাছে একটি জনবহুল এলাকায় মানুষের ত্যাগ করা বর্জ্য ফেলে গেছে।
পিটিশনটি পাওয়ার পর একজন পরিবেশ ইঞ্জিনিয়ারকে দিয়ে অভিযোগ খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে ট্রাইব্যুনাল। ওই ইঞ্জিনিয়ার অভিযোগকারীর বাড়ি গিয়ে, তাঁর দেওয়ালে লেগে থাকা বর্জ্যের নমুনা সংগ্রহ করবেন। সেই নমুনা খতিয়ে দেখার পর রিপোর্ট পেশ করতে হবে। তারই ভিত্তিতে হবে বিচার।
এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা চেয়ে কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য, অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও CPCB-কে নোটিশ দিয়েছে ট্রাইব্যুনালের চেয়ারপার্সন বিচারপতি স্বতান্তের কুমারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
সূত্র: এই সময়

Be the first to comment on "মাথায় পড়ছে ‘পটি’র বৃষ্টি! পিটিশন দাখিল"