নিউজ ডেস্ক : কেবল মুনাফার চিন্তায় নয় বরং ভোক্তাদের কাছে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে বসুন্ধরা গ্রুপ দৃঢ় প্রতিজ্ঞ। যে কারণে গুণগতমানের ক্ষেত্রে কখনই আপস না করে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির সম্বন্বয়ে উন্নতমানের পণ্য উৎপাদন করছে বসুন্ধরা।
সিলেটে বসুন্ধরার পরিবেশক সম্মেলন-২০১৬ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
আজ মঙ্গলবার সিলেটের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় বসুন্ধরার পরিবেশক সম্মেলন-২০১৬। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
সিলেটের বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিবেশকদের বিভিন্ন দাবি-দাওয়া শুনেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান। তিনি তাদেরকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। এসময় তিনি পণ্য বিপণনের ক্ষেত্রে পরিবেশকদের সবধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
দিনব্যাপি অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের ব্র্যান্ড অ্যান্ড ইনটেলিজেন্স এর জেনারেল ম্যানেজার তৌফিক হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বসুন্ধরা পেপারস প্রোডাক্ট এর নির্বাহী পরিচালক মাসুদুর রহমান, টিস্যু পেপার সেল্স অ্যান্ড হাইজিন প্রোডাক্ট এর নির্বাহী পরিচালক মাসুদুজ্জামান।
বসুন্ধরা টিস্যু অ্যান্ড পেপার সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক (বিক্রয়-টিস্যু) আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানের পরিবেশকদের মধ্যে বক্তব্য রাখেন বসুন্ধরা টিস্যু অ্যান্ড পেপারস সিলেটের পরিবেশক চৌধুরী এন্টারপ্রাইজের পরিচালক আমিনুজ্জামান জুয়াহির, সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বসুন্ধরা টিস্যু অ্যান্ড হাইজিন পণ্যের পরিবেশক জামাল উদ্দিন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বসুন্ধরা টিস্যু পেপারের পরিবেশক মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফিরোজ মাহমুদ, শ্রীমঙ্গলে বসুন্ধরা মোনালিসা অ্যান্ড বেবি ডায়াপারের পরিবেশক জনপ্রিয় এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অজয় সিংহ, সিলেট সদরে বসুন্ধরা পেপার এর পরিবেশক ইসলামিয়া বুক ডিপোর পরিচালক নাজমুল হুদা, সিলেটের দক্ষিণ সুরমার পরিবেশক মোহনা ডিস্ট্রিবিউশন এর স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম শাহী, হবিগঞ্জের পরিবেশক শরিফুল এন্টারপ্রাইজের শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণে ও মানে সেরা বলে বসুন্ধরার পণ্যের চাহিদা বাজারে বেড়েই চলেছে। গুণগত মানের বিষয়ে আপস করে না বলে বসুন্ধরার পণ্য ভোক্তারা আস্থার সাথে কেনেন।
পণ্যের উৎপাদন বাড়ানোর তাগাদা দিয়ে অনুষ্ঠানে পরিবেশকরা বলেন, চাহিদা বাড়ার কারণে অনেক সময় পণ্যের অর্ডার দিয়েও সরবরাহ করা সম্ভব হয় না। এতে করে বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। তাই দ্রুত উত্পাদন ক্ষমতা আরো বাড়ানো দরকার।
দ্রুত সময়ের মধ্যে পণ্যের উৎপাদন বাড়ানো হবে বলে এসময় তাদের প্রতিশ্রুতি দেন বসুন্ধরার কর্মকর্তারা।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের পক্ষ থেকে পরিবেশকদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এছাড়া দুপুরে অতিথিদের সম্মানে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়।

Be the first to comment on "মানসম্পন্ন পণ্য দিতে দৃঢ় প্রতিজ্ঞ বসুন্ধরা গ্রুপ"