নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর মেডিকেল চেক-আপের জন্য ছয় দিনের সফরে আজ সিঙ্গাপুরে পৌঁছেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সিঙ্গাপুর থেকে টেলিফোনে বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি আজ বিকাল ৪টা ৫০ মিনিটে (সিঙ্গাপুরের স্থানীয় সময়) চাঙ্গি এয়ারপোর্টে অবতরন করে।
রাষ্ট্রপতি এসে পৌঁছালে বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহবুব-উজ-জামান।
এর আগে আজ সকাল সাড়ে ১০ টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকা ত্যাগ করেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ঢাকায় কূটনৈতিক কোরের ডীন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতি আগামী ১১ ডিসেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Be the first to comment on "সিঙ্গাপুরে পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ"