নিউজ ডেস্ক॥ বাংলাদেশ অনডে ক্রিকেট দলের অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বদৌলতে ৫০ টাকায় বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পাচ্ছেন নড়াইলবাসী। মাশরাফির হাতে গড়া সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে এই সেবা পাচ্ছেন নড়াইলের সর্বস্তরের জনগন।
নড়াইল শহরের মহিষখোলা এলাকায় চিত্রা নদীর পাড়ে অবস্থিত শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতালে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের হেলথ কেয়ার সেন্টারের নিয়মিত রোগী দেখছেন ৪জন বিশেষজ্ঞ ডাক্তার।
ফাউন্ডেশনের কর্মকর্তা মির্জা নজরুল ইসলাম জানান, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সর্বিক সহযোগিতায় মাত্র ৫০ টাকা শুভেচ্ছা ফি নিয়ে এখানে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা দেওয়া হয়। এখানে গাইনী, স্ত্রী ও প্রসূতি, শিশু, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নিয়মিত রোগী দেখেন। এছাড়া বিশেষ বিশেষ দিনে ঢাকা থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনে চিকিৎসা দেওয়া হয়।
গত ১৪ আগষ্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নিজে উপস্থিত থেকে নড়াইলবাসীর জন্য সেবাটি চালু করেন এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা। সেবাটি নড়াইলবাসীর জন্য চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি ।
স্বল্প খরচে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসার ব্যবস্থা করায় মাশরাফিকে ধন্যবাদ জানান নড়াইলের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। হাতের কাছে আল্প খরচে চিকিৎসা নিতে পেরে আনন্দিত রোগীরা।
মাশরাফির উদ্যোগে নড়াইলে ৫০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসক
মাশরাফির উদ্যোগে নড়াইলে ৫০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসক
Be the first to comment on "মাশরাফির উদ্যোগে নড়াইলে ৫০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসক"