নিউজ ডেস্ক : ক্রিকেট ইতিহাসের বিরল এবং অনন্য অসাধারণ একটি ইতিহাস রচিত হলো আজ বিশাখাপত্তনমে। মায়ের চাইতে বড় কিছু সন্তানের কাছে হতে পারে না। সেই মা কে দারুণভাবে সম্মান জানাল ভারতীয় ক্রিকেট দল। কিউইদের বিপক্ষে আজ সিরিজের শেষ ম্যাচে মাঠে দেখা গেল এই নজিরবিহীন ঘটনা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডেতে ধোনি, কোহলিদের জার্সিতে নিজেদের নামের পরিবর্তে লেখা থাকল তাদের মায়ের নাম৷ বেশ কিছুদিন ধরেই বিজ্ঞাপনে দেখা যাচ্ছিল এই নতুন ভাবনার বিষয়টি। তবে এবার তার প্রতিফলন ঘটল। ছেলেরা জগদ্বিখ্যাত হলেও আড়ালেই থেকে গিয়েছিল দেবকী সিং ধোনি বা সরোজ কোহলিরা৷ স্টার চ্যানেলের ভাবনায় সরে গেল সেই আড়াল। বিশ্বের কোটি কোটি দর্শক দেখল ক্রিকেটার সন্তানের জার্সিতে লেখা নিজেদের জন্মদাত্রী মায়ের নাম।
সেই ছোট্টবেলায় ছেলের কিট ব্যাগ ওঠানো থেকে যারা ছেলের সাফল্যের জন্য প্রতি পদে ত্যাগ স্বীকার করে চলেছেন, তাদেরকে এবার জানানো হল অভিনব সম্মান৷ সিরিজের শেষ ম্যাচে যখন হাড্ডাহাড্ডি লড়াই করছেন কোহলিরা, তখন মায়ের নামেরই আশ্রয় নিলেন তারা৷ ক্রিকেট ইতিহাসে বহু স্মরণীয় দিন আছে। স্মরণীয় ঘটনা আছে। তবে এই ঘটনাটি ক্রিকেট ইতিহাসে মূল্যায়িত হবে আলাদাভাবে।
দেখুন ভিডিও

Be the first to comment on "মায়ের নাম লেখা জার্সি পরে মাঠে নামলেন ধোনিরা! (ভিডিওসহ)"