নিউজ ডেস্ক : বাবা-মা তাঁকে চাননি। কিশোরীকাল থেকেই তিনি প্রথার উল্টোমুখে হেঁটেছেন, বাবার ইচ্ছার বিরুদ্ধে বেছে নিয়েছেন কেরিয়ার।
কিন্তু বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার পর এবার কঙ্গনা রানাওয়াত মাতৃত্বের কথা ভাবছেন।
কঙ্গনা জানিয়েছেন, তিনি কখনও বিয়ে করবেন না। কিন্তু ২০-র শেষপ্রান্তে পৌঁছনোর ফলে মাতৃত্বের ইচ্ছা কখনও কখনও উঁকি দেয়। মনে হয়, নিজের সন্তান হোক।
কখনও এ ধরনের কথা বলবেন বলে ভাবেননি কঙ্গনা। কিন্তু এখন এই ইচ্ছার কথা চেপে রাখা মুশকিল হয়ে পড়েছে হিমাচল প্রদেশের মান্ডি জেলার মেয়ের পক্ষে।
কঙ্গনা জানিয়েছেন, বলিউডে আসার পর আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেছেন তিনি। ধৈর্য ক্ষমতা বেড়েছে। নিজের মধ্যে জ্বলতে থাকা আগুন অবশেষে প্রকাশের ভাষা পেয়েছে। এখন কাজ না করে দিন কয়েক বসে থাকলেই অস্বস্তি হয় তাঁর। সৃষ্টিশীল ভূমিকায় কাজ করতে পেরে নিজেকে মানুষ হিসেবে পূর্ণ বলে মনে করছেন তিনি।
কিন্তু এখন বুঝতে পারেন, সেই শক্তি শুধু একটা সৃষ্টিশীল উন্মোচন চেয়েছিল। এখন তাঁর অভিনয়, লেখাজোখা, কবিতার মধ্যে সেই শক্তি ধরা পড়ে বলে জানিয়েছেন তিনি।
সূত্র: এবিপি

Be the first to comment on "মা হওয়ার কথা ভাবছেন কঙ্গনা!"