শিরোনাম

মিয়ানমারের সমালোচনা করলেন পোপ ফ্রান্সিস

নিউজ ডেস্ক : মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর নৃশংসতার কঠোর সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। গত সপ্তাহে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ হওয়ার পর পোপ ফ্রান্সিস জনসম্মুখে সাপ্তাহিক ভাষণে এ মন্তব্য করলেন। দেশটির উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী গণহারে হত্যা করেছে। পাশাপাশি তারা নারী ও মেয়ে শিশুদের গণধর্ষণ করেছে এবং গ্রাম জ্বালিয়ে দিয়েছে।

পোপ ফ্রান্সিস বলেন, তারা বছরের পর বছর ধরে ভোগান্তির শিকার হচ্ছে। তারা নির্যাতনের শিকার হচ্ছে। তাদের হত্যা করা হচ্ছে, কারণ তারা তাদের সংস্কৃতি ও মুসলিম বিশ্বাস নিয়ে বাস করতে চায়। তাদের মিয়ানমার থেকে বের করে দেওয়া হয়েছে। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছে, কারণ কেউ তাদের চায় না। কিন্তু তারা ভালো, শান্তিপ্রিয় মানুষ। তারা খ্রিষ্টান নয়। তারা ভালো মানুষ। তারা আমাদের ভাইবোন। ’

গত শুক্রবার ওই প্রতিবেদন প্রকাশ করার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জাইদ রাআদ আল-হুসাইন বলেন, মিয়ানমারের নেত্রী অং সান সু চি এসব অভিযোগ তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার সরকার বরাবরই রোহিঙ্গা মুসলিমদের ওপর মানবাধিকার লঙ্ঘনের প্রায় সব অভিযোগই অস্বীকার করে আসছে। পোপ ফ্রান্সিস চলতি বছরের শেষের দিকে বাংলাদেশ সফরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

সব বয়সী শিশুসহ নারী ও বয়স্ক ব্যক্তিদের হত্যা, পালাতে থাকা লোকদের ওপর নির্বিচারে গুলি, পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া, গণহারে আটক, গণহারে ও পদ্ধতিগতভাবে ধর্ষণ ও যৌন নিপীড়ন, ইচ্ছাকৃতভাবে খাবার ও খাবারের উৎস ধ্বংস করাসহ নির্যাতনের ঘটনার বিষয়ে সাক্ষ্য দিয়েছে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা। জাতিসংঘের প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে।

basic-bank

Be the first to comment on "মিয়ানমারের সমালোচনা করলেন পোপ ফ্রান্সিস"

Leave a comment

Your email address will not be published.


*