নিউজ ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলের জওঝান প্রদেশে দেশটির ৬ রেডক্রস কর্মীকে হত্যা করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। প্রদেশটির গভর্নর দাবি করেন, কুশ তেপা এলাকায় তাদের গুলি করে হত্যা করা হয়। এছাড়া আরো দুই কর্মীকে অপহরণ করে আইএস। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটাই জানায়।
আন্তর্জাতিক রেডক্রস কমিশন এ হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করলেও কে বা কারা এটি ঘটিয়েছে তা নিয়ে কোন মন্তব্য করেনি। মুসলিম অধ্যুষিত আফগানিস্তানে ২০১৫ সাল থেকেই সক্রিয় রয়েছে আইএস এবং সম্প্রতি দেশটির পূর্বাঞ্চল ও কাবুলে হামলার জন্য তাদের দায়ী করা হচ্ছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকেই দায়ী করা হয়নি। এছাড়া তালেবান জঙ্গিরাও অতীতে রেডক্রস কর্মীদের লক্ষ্য করেছিলো এবং ২০১৩ সালে জালালাবাদ কার্যালয়ে হামলা চালিয়েছিলো.
৬ রেডক্রস কর্মীকে হত্যা করেছে আইএস

Be the first to comment on "৬ রেডক্রস কর্মীকে হত্যা করেছে আইএস"