শিরোনাম

মীর কাসেমের ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কারাগারে

নিউজ ডেস্ক :  জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করতে সরকারের নির্বাহী আদেশ পৌঁছেছে গাজীপুরের কাশিমপুর কারাগারে । কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ বলেন, ‘শনিবার দুপুরের পর সরকারের আদেশ আমাদের হাতে পৌঁছেছে।’

একাত্তরের বদর নেতা কাসেমের ফাঁসি কখন কার্যকর হবে সে বিষয়ে কোনো তথ‌্য তিনি দেননি। তবে দুপুরের পর থেকে কাশিমপুর কারাগার কমপ্লেক্সের বাইরের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

পুলিশের পাশাপাশি কারাগারের ফটকে সাডির বেঁধে অবস্থান নিয়েছেন বিপুল সংখ‌্যক র‌্যাব সদস‌্য। বিকাল সোয়া ৪টার দিকে কারাগারে ঢুকেছে ফায়ার সার্ভিসের একটা গাড়ি। পুলিশের একটি জলকামান আগের রাতেই কারাগারের ভেতরে নিয়ে রাখা হয়েছিল।

কারাগারের আরপি চেকপোস্ট সংলগ্ন দোকানপাট বন্ধ করে দিয়েছে পুলিশ। উৎসুক জনতা ভিড় করেছে কারা ফটকে। বিভিন্ন গণমাধ‌্যমে বিপুল সংখ‌্যক সংবাদকর্মীও সেখানে উপস্থিত আছেন।

মীর কাসেমের সঙ্গে দেখা করার জন‌্য কারা কর্তৃপক্ষের ডাক পেয়ে বিকাল সাড়ে ৩টায় ছয়টি মাইক্রোবাসে করে কাসিমপুরে পৌঁছান তার পরিবারের সদস‌্যসহ ৪৫ জন সদস্য।

basic-bank

Be the first to comment on "মীর কাসেমের ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কারাগারে"

Leave a comment

Your email address will not be published.


*