শিরোনাম

‘এখন থেকে ৮০ নম্বরের পরীক্ষা দিতে হবে চার ঘণ্টায়’

নিউজ ডেস্ক  : এখন থেকে ৮০ নম্বরের ফাইনাল পরীক্ষা দিতে হবে চার ঘণ্টায় বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুণ অর রশিদ। তিনি বলেছেন, এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা হবে ৮০ নম্বরের। আর ৮০ নম্বরের পরীক্ষা দিতে হবে চার ঘণ্টায়।

আজ শনিবার ইডেন মহিলা কলেজে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত নিশ্চিতকরণ’ শীর্ষক এক আলোচনা সভায় উপাচার্য এ কথা বলেন।
আলোচনা সভায় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জঙ্গি ও সন্ত্রাসের পথ বাদ দিয়ে শান্তির দিকে হাঁটতে হবে। বিশ্বের মাঝে বাংলাদেশকে পরিচিত করাতে প্রতিযোগিতা করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
উল্লেখ্য, আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ১০০ নম্বরের জন্য চার ঘণ্টা সময় বরাদ্দ ছিল। পরে ২০ নম্বরের ইনকোর্স যোগ করে লিখিত পরীক্ষা ৮০ নম্বর করা হয়, যার সময় বরাদ্দ করা হয়েছিল চার ঘণ্টা। সম্প্রতি আবার এই পরীক্ষার সময় চার ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এই পরিস্থিতিতে আজ উপাচার্য এই সিদ্ধান্তের কথা জানালেন।
basic-bank

Be the first to comment on "‘এখন থেকে ৮০ নম্বরের পরীক্ষা দিতে হবে চার ঘণ্টায়’"

Leave a comment

Your email address will not be published.


*