শিরোনাম

রাজধানী ও গাজীপুরে বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক :  রাজধানী ও গাজীপুরে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার বিকেল থেকে বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জানান, মোট দশ প্লাটুল বিজিবি মোতায়েন করা হয়েছে যার মধ্যে রাজধানীতে ৬ ও গাজীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, সন্ধ্যা থেকে বিভিন্ন পয়েন্টে বিজিবি টহল দিবে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করতে সরকারের নির্বাহী আদেশ শনিবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছেছে।

কয়েকটি সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এই ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তবে তা আজ রাতেই রায় কার্যকর হবে কিনা তা জানাতে পারেনি সূত্রগুলো।

basic-bank

Be the first to comment on "রাজধানী ও গাজীপুরে বিজিবি মোতায়েন"

Leave a comment

Your email address will not be published.


*