শিরোনাম

মেসির দ্বিগুণ পয়েন্ট পেয়ে জিতেছেন রোনালদো!

নিউজ ডেস্ক : লিওনেল মেসি ৫ বার জিতেছেন ব্যালন ডি’অর। তার আরো কাছে এখন ক্রিস্টিয়ানো রোনালদো।

গেল রাতে চতুর্থ বারের মতো রোনালদো জিতেছেন ব্যালন ডি’অর। ২০১৬ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। হারিয়েছেন কিং মেসিকে। কিন্তু এতোটা ব্যবধানে রোনালদো হারিয়ে দেবেন মেসিকে তা কে ভেবেছিল! মেসির চেয়ে দুই গুণ পয়েন্ট বেশি পেয়ে জিতেছেন রোনালদো। মাঠে পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো এবং আর্জেন্টিনা ও বার্সেলোনার মেসির লড়াইটা ধ্রুপদী। অনেক দিন হলো প্রতিবার বর্ষসেরার প্রতিোযোগিতায় তাদেরই লড়াই। অন্যরা প্রতিযোগিতায় আসেন না! এবারো আসলেন না। তবে মেসি এতটা পিছিয়ে থাকবেন তাও ভাবনার বাইরে।
বিশ্বের নানা প্রান্তের ক্রীড়া সাংবাদিকদের ভোটে নির্ধারিত হয়েছে ব্যালন ডি’অর সেরা। সারা বছরের পারফরম্যান্সে এগিয়ে ছিলেন রোনালদো। কিন্তু এও মনে হয়েছিল যে মেসি তাকে চ্যালেঞ্জ দেবেন। তবে যখন ফল প্রকাশ হল তখন দেখা গেল রোনালদো বিজয়ীর হাসি হেসেছেন ৭৪৫ পয়েন্ট নিয়ে। তার চেয়ে ৪২৯ পয়েন্ট কম পেয়েছেন মেসি! মানে মেসির অর্জন ৩১৬ পয়েন্ট। আর তৃতীয় স্থান পাওয়া ফ্রান্স ও আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড আন্তোইন গ্রিজমান কতো পয়েন্ট পেয়েছেন জানেন? মাত্র ১৯৮।

রোনালদো শেষ মৌসুমে ৫৪ ম্যাচে ৫১ গোল করেছেন। রিয়াল মাদ্রিদকে ১১তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন। প্রথমবারের মতো পর্তুগালকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নও করেছেন। ৩১ বছরের ফরোয়ার্ড অবশ্য এবার ব্যালন ডি’অর পুরস্কার নিতে প্যারিসে উপস্থিত ছিলেন না। ক্লাব বিশ্বকাপে খেলতে রিয়াল মাদ্রিদের সাথে জাপানে তিনি। ব্যালন ডি’অরের জন্য ১৭৩ জন সাংবাদিককে তিনজন সেরাকে চূড়ান্ত করতে বলা হয়। তারা সবাই ভিন্ন ভিন্ন দেশের। তাদের প্রথম পছন্দের খেলোয়াড়ের জন্য নির্ধারিত ছিল ৫ পয়েন্ট। দ্বিতীয় পছন্দের জন্য ৩ পয়েন্ট, তৃতীয় পছন্দের জন্য ১ পয়েন্ট। ফ্রান্সের ম্যাগাজিন ফ্রান্স ফুটবলের এই পুরস্কার।

basic-bank

Be the first to comment on "মেসির দ্বিগুণ পয়েন্ট পেয়ে জিতেছেন রোনালদো!"

Leave a comment

Your email address will not be published.


*