শিরোনাম

রোনালদোকে অভিনন্দন জানালো ম্যানইউ

নিউজ ডেস্ক : লিওনেল মেসিকে হারিয়ে চতুর্থবারের মতো ব্যালন জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর আগে ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালে এই পুরস্কার জিতেছিলেন এই পর্তুগিজ।

রিয়াল মাদ্রিদের হয়ে খেলে পুরস্কারটা জিতলেন তিনবার। আর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলে জিতেছেন একবার।
২০১৬ সালের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি`অর জেতায় রোনালদোকে অভিনন্দন জানিয়েছে তার সাবেক ক্লাব ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি তাদের অফিসিয়াল পেজে রোনালদোকে অভিনন্দন জানিয়ে লিখেছে, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোকে অভিনন্দন। চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জেতা সত্যিই অবিশ্বাস্য। ’

পেশাদার ফুটবলে তারকা রোনালদোর পরিচিতি ম্যানচেস্টার ইউনাইটেডেই। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে ১৯৬টি ম্যাচ খেলেছেন। ৮৪টি গোলও করেছেন রোনালদো। এরপর ২০০৯ সালে ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান পর্তুগিজ সুপারস্টার।

basic-bank

Be the first to comment on "রোনালদোকে অভিনন্দন জানালো ম্যানইউ"

Leave a comment

Your email address will not be published.


*