শিরোনাম

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নিউজ ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোবে সড়ক দুর্ঘটনায় লিয়াকত আলী (৬৫) নামের এক ব্যক্তি নিহত এবং মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামে অপর একটি সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (২২) ও ভাষান আলী (২৩) নামের দুইজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৃথক সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী গাংনী উপজেলার মটমুড়া গ্রামের মৃত রাহাত মণ্ডলের ছেলে এবং আহত সোহেল রানা মুজিবনগরের ভবেরপাড়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ও ভাষান আলীর ছেলে একই গ্রামের কাইসার আলীর ছেলে।

নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, তার বাবার সঙ্গে তিনিও বিভিন্ন হাটে হাটে পুরনো কাপড়ের ব্যবসা করেন। ঘটনার সময় মেহেরপুর পশুর হাটে ব্যবসা শেষ করে তিনি আলগামন চালিয়ে নিজ বাড়ি গাংনী উপজেলার মটমুড়া গ্রামে যাচ্ছিলেন। আলগামনের রাখা কাপড়ের ওপর তার বাবা বসে ছিলেন। তারা গাংনী গাড়াডোব গ্রামে পৌঁছালে তার বাবা আলগামন থেকে রাস্তায় ছিটকে পড়ে যান। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অপরদিকে, মুজিবনগরের পোপালপুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে নিজ বড়ি ভবেরপাড়ায় যাচ্ছিলেন। ওই গ্রামের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে যাওয়া আলগামনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুইজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

basic-bank

Be the first to comment on "মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২"

Leave a comment

Your email address will not be published.


*