শিরোনাম

মেয়র মিরুর ভাই ও গাড়িচালকের পাঁচ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র মিরুর ভাই হাবিবুল হক মিন্টু ও তার গাড়ি চালক শাহিন শেখের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা ও শাহজাদপুর থানার ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলা আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করে আসামিদের হাজির করা হয়। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৩ ফেব্রুয়ারি এ মামলায় আরও পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরা হলেন মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা পৌর মেয়র হালিমুল হক মিরু উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা কে এম নাসির উদ্দিন, আরশাদ আলী, নাজমুল ইসলাম, জহির হোসেন ও আলমগীর হোসেন।

তদন্ত কর্মকর্তা আরও বলেন, “একই আদালতে ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মারপিটের মামলায় মেয়র মিরুর আইনজীবীরা জামিন আবেদন করলে বিচারক তাঁকে জামিন দেন। ”

এদিকে, সাংবাদিক হত্যার প্রতিবাদে আজ বুধবার সকালে সিরাজগঞ্জ শহরের এস এস রোডে টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম তফিজ উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, জ্যেষ্ঠ সাংবাদিক বাবু ইসলাম, হারুন অর রশিদ খান হাসান, সুকান্ত সেন, আমিনুল ইসলাম, নওশাদ আহম্মেদ, রুবেল আহম্মেদ, সমকালের সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, জেলা সন্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, চেম্বারের পরিচালক মিলন ইসলাম, ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর প্রমুখ বক্তব্য দেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

basic-bank

Be the first to comment on "মেয়র মিরুর ভাই ও গাড়িচালকের পাঁচ দিনের রিমান্ড"

Leave a comment

Your email address will not be published.


*