শিরোনাম

‘মোদি গরিব বিরোধী প্রধানমন্ত্রী’

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গরিব বিরোধী তকমা দিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধি। দেওরিয়া থেকে দিল্লি কিষাণ যাত্রায় অংশ নিয়ে রোববার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি।
আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচন। গত ২৭ বছর ধরে এই রাজ্যে ক্ষমতায় আসেনি কংগ্রেস। তাই এবার ক্ষমতায় আসতে মরিয়া চেষ্টা করছে কংগ্রেস। নিচুস্তরের মানুষের কাছে পৌঁছতে চাইছে কংগ্রেস। সেকারণেই গত মঙ্গলবার থেকে দেওড়িয়া থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন তিনি।
রোববার উত্তরপ্রদেশের গাজ়িপুর জেলায় পৌঁছে রাহুল গান্ধি বলেন, “মোদি সেলফি লেতে হ্যায়, মস্তি করতে হ্যায়, ইসকি মস্তি কম করনা হ্যায়।”
আর এর পাশাপাশি প্রধানমন্ত্রীকে অ্যান্টি পুওর বা গরিব বিরোধী তকমাও সেঁটে দেন রাহুল গান্ধি।
তিনি আরো বলেন, আমেরিকা গিয়ে প্রধানমন্ত্রী ওবামা ও অন্যদের সঙ্গে সেলফি নেন। কিন্তু কোনো চাষির সঙ্গে তিনি সেলফি নেন না।
তার অভিযোগ, চাষিরা ৪০ টাকা কেজি দরে ডাল বিক্রি করলেও তাদেরকে কিনতে হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
প্রধানমন্ত্রীর পাশাপাশি বহুজন সমাজ পার্টির (ইঝচ) নেত্রী মায়াবতী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকেও একহাত নিয়েছেন রাহুল গান্ধি। বিদ্রুপ করে তিনি বলেন, “হাতি সব নিয়ে চলে গেছে, তারপর মানুষ সাইকেল (সমাজবাদী পার্টির প্রতীক চিহ্ন) এনেছিল। সেটাও পাংচার হয়ে গেছে।” এরপরই তিনি হাতকে ক্ষমতায় আনার জন্য আবেদন করেন। নতুন বার্তা

basic-bank

Be the first to comment on "‘মোদি গরিব বিরোধী প্রধানমন্ত্রী’"

Leave a comment

Your email address will not be published.


*