শিরোনাম

সন্ত্রাসের জন্য খেলা থেমে থাকতে পারে না: পাপন

নিউজ ডেস্ক : নিরাপত্তাজনিত কারণে ভেন্যু হিসেবে অনেকেই এখন বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করছে। গত বছর নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া। তবে সন্ত্রাসের জন্য খেলা থেমে থাকতে পারে না উল্লেখ করে নাজমুল হাসান পাপন বলেন, ‘খেলা থেমে থাকতে পারে না। জঙ্গি আক্রমণ তো পৃথিবীজুড়েই চলছে। এমনকি গত বছর প্যারিসে আক্রমণের পরও খেলাধুলা থেমে থাকেনি। খেলা চলবেই। আমরা ইংল্যান্ড দলকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছি। তারা না এলে আমাদের তো বটেই, ক্রিকেটের জন্যও বিশাল ক্ষতি হবে।’

ইতিমধ্যে নিশ্চিত হয়েছে, বাংলাদেশ সফরে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ওয়েন মরগান আর ব্যাটসম্যান অ্যালেক্স হেলস আসছেন না। আর কোনো তারকা ক্রিকেটারকে নিয়ে অবশ্য অনিশ্চয়তা দেখা দেয়নি এখনো। তবু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানের আশা, পুরো শক্তির দল নিয়েই ঢাকার মাটিতে পা রাখবে অতিথিরা।

গত মাসের শেষ দিকেই বাংলাদেশ সফরের ব্যাপারে সবুজসংকেত দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবু সংশয় যাচ্ছে না বিসিবি প্রধানের। তিনি জানান, ‘ইংল্যান্ড পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। আমি মনে করি না তারা সরে দাঁড়াবে। আমরা আশাবাদী, ইংল্যান্ড সফরে আসবেই। আশা করি তাদের সেরা দলই আসবে।’

basic-bank

Be the first to comment on "সন্ত্রাসের জন্য খেলা থেমে থাকতে পারে না: পাপন"

Leave a comment

Your email address will not be published.


*