নিউজ ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জে ১৩ বছরের এক কিশোরীকে স্টীমারে তুলে দফায় দফায় ধর্ষনের ঘটনায় ৩দিন পরে থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষিতার বড়ভাই বাদি হয়ে সোমবার রাত ১০টায় বারইখালী গ্রামের গনি মোল্লার ছেলে বাবু মোল্লাকে (২২) আসামি করে মামলাটি করেছেন। আজ মঙ্গলবার পুলিশ গুরুতর অসুস্থ্য ওই কিশোরীর চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে। গত শুক্রবার মোরেলগঞ্জ থেকে ঢাকাগামী স্টীমার বাঙ্গালীর একটি কেবিনে এ ধর্ষনের ঘটনা ঘটে।
মেয়েটির স্বীকারোক্তি ও মামলার বরাত দিয়ে থানার ওসি মো. রাশেদুল আলম জানান, মোরেলগঞ্জ পৌরসভা সদরের বারইখালী গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে বাবু মোল্লা(২২) তার প্রতিবেশী কিশোরীকে ঢাকায় বোনের বাসায় ঝি এর কাজ দেওয়ার কথা বলে স্টীমারে করে রওয়ানা হয়। শুক্রবার স্টীমারে ওঠার কিছুক্ষন পরেই কেবিনে মেয়েটিকে ঝালমুড়ি ও জুসের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষন করে।

Be the first to comment on "মোরেলগঞ্জে কিশোরীকে স্টীমারে তুলে ধর্ষন"