শিরোনাম

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে হাসান আলী খান (৬০) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, গণভবনের সামনের চৌরাস্তায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকার পেছন থেকে তাকে ধাক্কা দিলে আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। নিহত হাসান আলীর ছেলে শাহজালাল জানান, তার বাবা পান্থপথ এলাকায় অবস্থিত একটি কোম্পানির কাভার ভ্যান চালক। রাতের ডিউটি শেষে বাসায় ফিরছিলেন তিনি।

basic-bank

Be the first to comment on "মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১"

Leave a comment

Your email address will not be published.


*