শিরোনাম

যাত্রাবাড়িতে বাস ধাক্কায় পথচারীর মৃত্যু

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মৃত ফজলুল করিম। গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। নিহতের ছেলে শাহিন জানান, শুক্রবার রাত ১১টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়ার সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তার বাবা জাকির হোসেন। এ সময় যাত্রীবাহী একটি বাস বাবাকে ধাক্কা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জাকির আরও জানায়, নারায়ণগঞ্জ পঞ্চপট্টি এলাকায়। শুক্রবার রাতে ভাই হেমায়েতকে নিয়ে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আজ শনিবার সকালে জাকিরের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "যাত্রাবাড়িতে বাস ধাক্কায় পথচারীর মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*