নিউজ ডেস্ক : রাজধানীর লালবাগে মোটরসাইকেলের ধাক্কায় শুভ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত শুভর বাবার নাম আবদুস সালাম। পাঁচ সন্তানের মধ্যে শুভ চতুর্থ। নিহতের ফুফাতো ভাই সাইফুল ইসলাম জানান, শুভ লালবাগ এলাকায় থাকতো এবং নিউমার্কেটে একটি দোকানে চাকরি করতো। তিনি জানান, শুক্রবার গভীররাতে দোকান থেকে বাসায় ফেরার পথে লালবাগ গোরে শহিদ মাজার সংলগ্ন রাস্তা পার হচ্ছিলেন শুভ। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলৈজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আজ শনিবার সকালে শুভর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
লালবাগে মোটরসাইকেল ধাক্কায় কিশোরের মৃত্যু

Be the first to comment on "লালবাগে মোটরসাইকেল ধাক্কায় কিশোরের মৃত্যু"