শিরোনাম

যাত্রাবাড়ীতে ককটেল-চাপাতিসহ ৬ ডাকাত আটক

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ হুজুরের বাড়ির মেইন গেইট এলাকা থেকে ২৪টি ককটেল, দুটি চাপাতি ও ছুরিসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ।

রবিবার দিবাগত ওই এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিছুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন মো. মনা, মো. রনি ওরফে মনির, মো. রাসেল, মো. বিল্লাল হোসেন ওরফে কালু, মো. ইব্রাহিম ও মো. আসাদ শেখ।

ওসি জানান, তারা ওই স্থানে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

basic-bank

Be the first to comment on "যাত্রাবাড়ীতে ককটেল-চাপাতিসহ ৬ ডাকাত আটক"

Leave a comment

Your email address will not be published.


*