শিরোনাম

যুবরাজের স্ত্রীর নাম গুরবসন্ত কৌর!

নিউজ ডেস্ক : যুবরাজ সিং এতদিন ব্যাচেলরই ছিলেন। বুধবার করলেন বিয়ে। স্ত্রীর নাম গুরবসন্ত কৌর! চমকে গেলেন কি! কথা ছিল তো ৩০ নভেম্বর বাগদত্তা বৃটিশ অভিনেত্রী ও মডেল হ্যাজেল কিচের সাথে বিয়ে হবে তার। তাহলে? তাই হয়েছে। তবে নতুন নাম হয়েছে হ্যাজেলের। গুরবসন্ত কৌর।
দীর্ঘদিন ভারতের সুপারস্টার অলরাউন্ডার যুবরাজ আর বলিউড সেলিব্রেটি হ্যাজেল প্রেম করেছেন। এই বছরের শুরুর দিকে বালিতে বাগদান সেরেছেন। আর এবার বিয়েতে তাদের পোষাক জমকালো থাকলেও অনুষ্ঠান হলো সাদামাটা। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন খুব কাছের কিছু মানুষ। ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি আসর মাতিয়েছেন নেচে।
চন্ডিগড় থেকে ৪০ কিলোমিটার দূরের এক গুরুদুয়ারায় বিয়ে হলো যুবরাজ-হ্যাজেলের। সেখানেই সাধু বলভিন্দর সিং নতুন নাম দিয়েছেন হ্যাজেলের। গুরবসন্ত কৌর। স্বামী যুবরাজ শিখ। সেই ধর্ম মতে হ্যাজেলের বিয়ে হলো। এখন তিনিও শিখ। নামটাও তাই শিখ হতে হবে বটে! হলোও তাই।
বিয়ের অনুষ্ঠান আসলে কেবল শুরু। বিয়ের আনুষ্ঠানিকতার পর পার্টি হয়েছে। আরো পার্টি বাকি। সপ্তাহ খানেক ধরে চলবে নানা আচার-অনুষ্ঠান। গোয়া ও দিল্লি মাতবে যুবরাজ-হ্যাজেলে। এরপর হানিমুন। সেটি কোথায় তা অবশ্য এখনো অজানা।

basic-bank

Be the first to comment on "যুবরাজের স্ত্রীর নাম গুরবসন্ত কৌর!"

Leave a comment

Your email address will not be published.


*