নিউজ ডেস্ক : রাজধানীর আশকোনা এলাকায় একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে আজ শনিবার ভোররাত থেকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পূর্ব আশকোনা এলাকার হাজিক্যাম্পের কাছে তিনতলা ওই ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
জঙ্গিদের আত্মসমর্পণ করতে বললেও তারা এখনও রাজি হয়নি।
পুলিশের ভাষ্যমতে, ওই বাড়িটিতে নব্য জেএমবির শীর্ষ এক নেতা সহ কমপক্ষে ৬ জঙ্গি রয়েছে।
ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম বলেন, বাড়িটিতে নব্য জেএমবির শীর্ষ এক নেতা রয়েছে। এ ছাড়া নারীসহ একাধিক জঙ্গি রয়েছে। জঙ্গিদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে। তাদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তবে তারা শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিচ্ছে।
ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত যোগ দিয়েছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি গেছে।

Be the first to comment on "রাজধানীতে জঙ্গি আস্তানায় অভিযান চলছে"