নিউজ ডেস্ক : মৌলভীবাজারের রাজনগর উপজেলার মশুরিয়া এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজনগর-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হামিদ এসব তথ্য জানিয়েছেন। নিহতরা হলেন- রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মেলাগর এলাকার এশাই মিয়া (৫৫) ও ছালিক মিয়া (৪৫)। আহতরা হলেন- মুহিদ মিয়া (৩৩), তইয়ব আলী (৪৪), জসিম আলী (৩৫) ও পুতুল মিয়া (৩৭)। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Be the first to comment on "রাজনগরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২"