শিরোনাম

রাজশাহীর বাগমারায় জেএমবি সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক : রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গিসংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) আরো এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার ঝিঁকড়া ইউনিয়নের কুদপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বাগমারা থানার ওসি নাসিম আহম্মেদ গ্রেফতারের বিয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার জেএমবি সদস্যের নাম আবুল খায়ের (৪৫)। সে উপজেলার ঝিঁকড়া ইউনিয়নের কুদপাড়া এলাকার মৃত দুবাই আলীর ছেলে।
ওসি নাসিম আহম্মেদ জানান, আবদুল খায়ের জেএমবি তালিকাভুক্ত সদস্য। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরআগে তাকে ২০১৪ সালে জেএমবির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছিলো। পরে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যায় সে। সম্প্রতি আবারো এলাকায় সংগঠিত হওয়ার চেষ্টা করছিলো।

basic-bank

Be the first to comment on "রাজশাহীর বাগমারায় জেএমবি সদস্য গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*