শিরোনাম

রানীর সামনে রানী!

নিউজ ডেস্ক : বিশ্বের দীর্ঘজীবী শাসকদের অন্যতম ব্রিটিশ রানী এলিজাবেথ। মঙ্গলবার লন্ডনে নিজের নতুন পোট্রেট উন্মোচন করেছেন তিনি। ছবিটি এঁকেছেন আইরিশ শিল্পী কলিন ডেভিডসন। গত এপ্রিলে উদযাপিত রানীর ৯০তম জন্মদিন উপলক্ষে আয়ারল্যান্ডের উদ্যোগে পোট্রেটটি তৈরি করা হয়। যার মূল উদ্দেশ্য উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের মধ্যকার সম্পর্কের উন্নতির বিষয় এগিয়ে নেয়া।
পোট্রেট উন্মোচন করার পর বেশ কিছুক্ষণ নিজের ছবির সামনে দাঁড়িয়েছিলেন রানী। নিজের ছবিটি দেখে মুচকি হেসেছেন এবং চিত্রকরের সঙ্গে গল্প করেছেন। ডেভিডসন এর আগে জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মের্কেল, হলিউডের জন্যপ্রিয় অভিনেতা ও রাজনীতিক নেতাদের পোট্রেট করেছেন।

basic-bank

Be the first to comment on "রানীর সামনে রানী!"

Leave a comment

Your email address will not be published.


*