শিরোনাম

রাশিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডরের প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডর মিখায়েল ম্যাকফলকে রাশিয়া প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করেছে দেশটির পররাষ্ট্র বিভাগ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের সাবেক একজন অ্যাম্বাসেডর মিখায়েল ম্যাকফলকে রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিবিসি মিখায়েলের বরাত দিয়ে জানায়, বারাক ওবামার সঙ্গে দৃঢ় সম্পর্ক রক্ষা করে চলায় মিখায়েলের বিরুদ্ধে ক্রেমলিন এই নিষেধাজ্ঞা প্রদান করে। যদিও এ বিষয়ে কিছু জানায়নি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বা গণমাধ্যম।

মিখায়েল জানায়, ট্রাম্প ক্ষমতায় আসার আগে (পররাষ্ট্রমন্ত্রী হিসেবে) হিলারির কাজের সমাপ্তি টানার জন্য আমি রাশিয়ার ভ্রমণের প্রস্তুতি নেই। তিনি তার তার ফেসবুক পাবলিক পোস্টে লেখেন, আমাকে জানানো হয়, ওবামার সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে ক্রেমলিন আমার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিষয়টাকে আমি প্রশংসা হিসেবে দেখছি। যুক্তরাষ্ট্রও পুতিনের নিকটবর্তী রাশিয়ানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

তিনি আরো যোগ করেন, আমার জানা মতে জর্জ কেনন এরপর রাশিয়া/ইউএসএসআর থেকে আর কোনো মার্কিন অ্যাম্বাসেডর নিষিদ্ধ হননি। দারুণ এক সঙ্গ পেলাম। আশা করছি, রাশিয়া আজীবনের জন্য আমাকে নিষিদ্ধ করবে না। ১৯৮৩ সাল থেকে আমি সেখানে আসা-যাওয়া করছি ও বসবাস করছি। মিখায়েল ম্যাকফল স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ২০১২-১৪ সালে তিনি রাশিয়ায় যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর হিসেবে কর্মরত ছিলেন।

basic-bank

Be the first to comment on "রাশিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডরের প্রবেশে নিষেধাজ্ঞা"

Leave a comment

Your email address will not be published.


*