নিউজ ডেস্ক : রাজধানীর কামরাঙ্গীরচর মমিনবাগ এলাকায় নবী হোসেন (৩২) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে। জানা যায়, রবিবার দিনগত রাত ১১টার দিকে পাওনা টাকাকে কেন্দ্র করে নূরুজ্জামান নামে স্থানীয় এক ব্যক্তি নবী হোসেনকে কাঠ দিয়ে পেটান। একপর্যায়ে আহত অবস্থায় নবী হোসেন বাসায় চলে যান। এরই মধ্যে ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্ত্রী রেনু আক্তার তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন। কামরাঙ্গীরচর থানার এসআই কৃষ্ণ কমল জানান, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

Be the first to comment on "রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ"