শিরোনাম

রোনালদোকে ছাড়াই আজ মাঠে নামছে রিয়াল

নিউজ ডেস্ক : এইবারের বিপক্ষে আজ শনিবারের ম্যাচে দেখা যাবে না রিয়াল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। শুক্রবার দলের সঙ্গে অনুশীলনের সময় পেশির সমস্যায় পড়েন এই তারকা ফরোয়ার্ড। যে কারণে আজকের ম্যাচে রোনালদোকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল বস জিনেদিন জিদান।

শুধু তাই নয়, আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে নাপোলির বিপক্ষে রোনালদোর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। রোনালদোর অনুপস্থিতির কারণে দল সাজানো নিয়ে বিপদে পড়েছেন জিদান। কারণ নিষেধাজ্ঞার কারণে গ্যারেথ বেল ও আলভারো মোরাতাকেও পাচ্ছেন না তিনি। এর আগে গত বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রোনালদোর জোড়া গোলে লাস পালমাসের বিপক্ষে হার এড়িয়েছিল রিয়াল।

নিজেদের মাঠে প্রথম লেগে ৩-১ গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালের পথে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৪ বারের ব্যলন ডি’অর জয়ী এই পর্তুগাল তারকা এ মৌসুমেও ছন্দে আছেন। এখন পর্যন্ত লা লিগায় ২০ ম্যাচ খেলে গোল পেয়েছেন ১৮টি। লা লিগার ম্যাচটি বাংলাদেশ সময় আজ শনিবার রাত সোয়া ৯টায় এইবারের মাঠে শুরু হবে।

basic-bank

Be the first to comment on "রোনালদোকে ছাড়াই আজ মাঠে নামছে রিয়াল"

Leave a comment

Your email address will not be published.


*