শিরোনাম

স্পিনারদের পারফর্মেন্সে চিন্তিত হাথুরুসিংহে

নিউজ ডেস্ক : প্রস্তুতি ম্যাচে পেসাররা মন জয় করেছেন কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের। তিন পেসার যেখানে তুলে নিয়েছেন ৬ উইকেট সেখানে তিন স্বীকৃত স্পিনার মিলে বিপুল রানের বিনিময়ে নিতে পারলেন মাত্র ১ উইকেট। বোলারদের সামগ্রিক পারফর্মেন্সে তিনি খুশি হলেও এই পার্থক্যটা নিয়েই কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে টাইগার কোচকে।

ডি সয়সা স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় ও শেষ দিনের খেলায় নতুন বলে তাসকিন ও মুস্তাফিজ সাফল্য এনে দেন। তাদের দাপুটে বোলিংয়ে দ্বাদশ ওভারের মধ্যে বিদায় নেন লঙ্কানদের তিন টপঅর্ডার ব্যাটসম্যান। সেই সুবিধা কাজে লাগাতে পারেননি সাকিব-তাইজুল-মিরাজরা। তারা তিনজনে মিলে ৩৬ ওভার বল করে ১৯৬ রানে নেন ১ উইকেট। উইকেটের মালিক হলেন মেহেদী মিরাজ। অন্যদিকে তাসকিন ৪১ রানে ৩ উইকেট, মুস্তাফিজ ২৮ রানে ২ উইকেট এবং অকেশনাল বোলার হিসেবে সৌম্য সরকার ৫৩ রানে নিয়েছেন ১ উইকেট। উইকেট না পেলেও ভালো বোলিং করেছেন তৃতীয় পেসার শুভাশীষ রায় চৌধুরী।

বোলারদের এই পারফর্মেন্সে কোচ হাথুরুসিংহে বলেন, “পেসারদের বোলিং নিয়ে আমি খুবই খুশি। তাসকিনের দ্বিতীয় স্পেল ছিল অসাধারণ। মুস্তাফিজও খুব ভালো করেছে। ও আজ বেশ জোরে বল করেছে। আগের চেয়ে অনেক ভালো মনে হয়েছে ওকে। তবে স্পিনারদের বোলিং নিয়ে কিছুটা চিন্তা রয়েছে। আশা করি ঠিক হয়ে যাবে। ”

হাথুরুসিংহের কথার সুর ধরে আশা করা যেতেই পারে, আগামী ৭ মার্চ গল টেস্টের আগেই কোচের এই দুশ্চিন্তা দূর করতে পারবেন সাকিব-মিরাজরা।

basic-bank

Be the first to comment on "স্পিনারদের পারফর্মেন্সে চিন্তিত হাথুরুসিংহে"

Leave a comment

Your email address will not be published.


*