শিরোনাম

রোনালদোকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলদাতা মেসি

নিউজ ডেস্ক : এগিয়ে আসছে ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড জয়ীর নাম ঘোষণার দিনক্ষণ। এবার সব দিক দিয়েই আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসির চেয়ে এগিয়ে আছেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো।

কেউ আবার ইতোমধ্যেই রোনালদোকে বিজয়ী ঘোষণা করে দিয়েছে। এর মধ্যেই সুখবর এলো মেসিভক্তদের জন্য।
ওসাসুনার বিপক্ষে জোড়া গোল করে চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় এককভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকে পেছনে ফেলেছেন লিওনেল মেসি। ওসাসুনার বিপক্ষে ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতেছিল বার্সেলোনা। এই ম্যাচের পর শুধু রোনালদো নয়, মেসি টপকে গেছেন আরকে সুপারস্টার লুইস সুয়ারেসকেও!

সম্প্রতি দারুণ ছন্দে রয়েছেন মেসি। আর ফর্মের জোয়ার-ভাটার মাঝে ঘুরপাক খাচ্ছেন রোনালদো। চলতি মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে সিআর সেভেনের গোল সংখ্যা মাত্র ১০টি! ১৪ ম্যাচ খেলে সমসংখ্যক (১০) গোল করেছেন লুইস সুয়ারেসও। এই দুজনকে পেছনে ফেলে ১২ ম্যাচে ১১ বার প্রতিপক্ষের রক্ষণ ভেঙেছেন মেসি। এই ঘটনার ফলে দুজনের প্রতিযোগিতামূলক দ্বৈরথ আরও জমে উঠল।

basic-bank

Be the first to comment on "রোনালদোকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলদাতা মেসি"

Leave a comment

Your email address will not be published.


*