শিরোনাম

রোবেন-রিবেরিকে ছাড়াই মাঠে নামবে মিউনিখ

নিউজ ডেস্ক : বুন্দেস লিগায় নিজেদের পরের ম্যাচে আরিয়েন রোবেন ও ফ্রাঙ্ক রিবেরিকে ছাড়াই খেলতে নামবে বায়ার্ন মিউনিখ। রোবেন পেশিতে ও রিবেরি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন।

যদিও তাদের ইনজুরি গুরুতর নয় বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঝুঁকি না নিতেই আগামী ১৮ ডিসেম্বরের ম্যাচের জন্য রোবেন ও রিবেরিকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। যাতে লিগের পরবর্তী ম্যাচগুলোতে অনায়াসেই খেলতে পারেন দলের এই গুরুত্বপূর্ণ দুই সদস্য। নিজেদের পরের ম্যাচে এস ভি ডার্মস্টাড ৯৮ এর মুখোমুখি হবে মিউনিখ।

এখন পর্যন্ত বুন্দেস লিগায় ১৪ খেলায় ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। তাদের সমান ৩৩ পয়েন্ট রয়েছে আর বি লেইপজিগ এর। তবে গোল গড়ে এগিয়ে শীর্ষে মিউনিখ।

basic-bank

Be the first to comment on "রোবেন-রিবেরিকে ছাড়াই মাঠে নামবে মিউনিখ"

Leave a comment

Your email address will not be published.


*