নিউজ ডেস্ক : নতুন বছরে ফুটবল বিশ্বের নতুন র্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃহস্পতিবার প্রকাশিত এই র্যাংকিংয়ের তালিকার শীর্ষে রয়েছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা।
২ নম্বরে আছে নেইমারের ব্রাজিল। আর নিজেদের ইতিহাসের সর্বনিম্ম স্থানে রয়েছে বাংলাদেশ!
ভুটানের কাছে ৩-১ গোলে পরাজয়ের লজ্জা পাওয়ার পর ১৮৮তম স্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ। এবার সর্বশেষ র্যাংকিংয়ে আরও দুই ধাপ পিছিয়ে ১৯০তম স্থানে নেমে গেছে বাংলাদেশ। এটা বাংলাদেশের ফুটবলের দুরাবস্থাকে আরও নগ্নভাবে প্রকাশ করল।
শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১ হাজার ৬৩৪। অবস্থান বদলায়নি ব্রাজিল, জার্মানির। ১ হাজার ৫৪৪ পয়েন্ট নিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দ্বিতীয় ও ১ হাজার ৪৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি।

Be the first to comment on "র্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশ ১৯০ তম!"